দক্ষতা
এটাই হচ্ছে কাজের দক্ষতা । একবার ক্লিনিকে রক্তদান করেছিলাম । সীমাহীন ব্যথা পেয়েছিলাম । সুই ঢুকানোর সময় ও ব্যথা পেয়েছিলাম আবার বের করার সময় আরো বেশি ব্যথা পেয়েছিলাম । পাঁচ ছয় দিন যাবত ব্যথা অনুভব করেছিলাম । কিন্তু যখন ময়মনসিংহ মেডিকেলে রক্ত দিতে গেলাম তখন আমি পূর্ব অভিজ্ঞতার কথা স্মরণ করে ভয় পাচ্ছিলাম । কিন্তু আমি অবাক হলাম যে, আমি টের পাইনি বললেই চলে। সুই বের করার সময় ও কোন ব্যথা পাইনি । আমি আরো অবাক হলাম ।কই পাঁচদিন যাবত ব্যথা করবে বলে ভেবেছিলাম, কিন্তু ৫ মিনিট পরই ভুলে গেলাম যে আমি রক্ত দিয়েছি ।

No comments
Post a Comment