ফেইসবুক রিপ্লে
যুদ্ধে পরাজিত কিংবা নিহত হওয়া কোনো যোদ্ধার লক্ষ্য ও উদ্দেশ্য হতে পারে না,
একজন প্রকৃত যোদ্ধা সর্বাবস্থাতে বিজয়ের লক্ষ্যে অজেয় থাকার উদ্দেশ্যে যুদ্ধ করে।ফেইসবুক রিল্পে
ন্যায়ের জন্য যারা যুদ্ধ করে তাদের উদ্দেশ্য জয়ী হওয়াও নয় পরাজিত হওয়াও নয় , নিহত হওয়াও নয় , অন্যকে নিহত করাও নয় । আধিপত্য বিস্তার করাও তাদের উদ্দেশ্য নয়, ........ তাদের উদ্দেশ্য কেবল সত্যর প্রতি আঘাত আসলে তা প্রতিহত করা । যারা আঘাত করে তাদেরকে হটানো । ন্যায়কে বাচিয়ে রাখার প্রচেষ্টায় তারা নিহত, আহত, জয় , পরাজয় যে পরিস্থিতি আসুক না কেন বরণ করে নেয় । কিন্তু চেষ্টা থেকে বিরত থাকে না । তারা চেষ্টা থেকে বিরত থাকাকে কাপুরুষতা ভাবে , নিহত বা পরাজিত হওয়াকে কাপুরুষতা ভাবে না । বি. দ্র. কোন ধর্মেই ধর্ম যুদ্ধ নেই , যা আছে তা হলো ন্যায়কে বাচিয়ে রাখার যুদ্ধ । কোন ধর্মই নিজের ধর্মকে অন্য ধর্মের উপর চাপিয়ে দেয়ার উদ্দেশ্যে যুদ্ধ করে না । যুদ্ধ করে তাদের বিরুদ্ধে যারা সেই ধর্মকে বিদ্ধেষ করে কোন না কোন ভাবে ক্ষতি করে । উদারহণ : রাম লক্ষণ সীতা , মোজেস বা মুসা , ঈসা বা যীশু , ইব্রাহীম বা আব্রাহাম , হযরত মুহাম্মদ (স)
No comments
Post a Comment