Header Ads

Header ADS

সুতাবুড়ির উৎস

  যদিও বিষয়টা নতুন কিছু নয়। অনেক আগেই হয়তো বিষয়টা অনেকেই উদঘাটন করে থাকবেন । কিন্তু সেই উদঘাটিত বিষয়টা তৎকালীন সময়ে আমাদের কারও জানা ছিল না । তাই সুতাবুড়ি নিয়ে নানা মিথ প্রচলিত ছিল । অনেকেই এটিকে মা মাতেমার চুল বলত । আমরা বাল্যকালে এমনটাই শুনেছি । আজ থেকে ১৫ বছর আগের কথা  আমি একটি ব্রীজের উপর বসে থেকে বন্যার দৃশ্য উপভোগ করছিলাম  ব্রীজের দেয়ালে অসংখ্যা মাকড়াসার কিশোর বাচ্চাগুলো জাল বুনেছিল  আর দৌড়াদৌড়ি করছিল  আমি সেগুলো ভেঙে একসাথে জড় করলাম  দেখলাম সেগুলো সুতাবুড়ি হয়ে গেল  তারপর সিদ্ধান্তে উপনীত হলাম যে সুতাবুুড়ি মাকড়াসার জাল থেকে তৈরি হয় । তখন ইন্টারনেটর যুগ ছিল ছিল না তাই গুগলে সার্চ করে এটাও জানা সম্ভব ছিল না যে এই তথ্যটা আরো কেউ জানে কিনা । এ তত্ত্বটি নিজে অনুধাবন করতে পেরে বেটার ফিল করছিলাম । গ্রীষ্মকালে ধান কাটা ক্ষেতে  বড় গাছে জ্বাল বাধে মাকড়াসা  আর সেগুলো মৌসুমি বায়ু জড় করে বাতাসে উড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় যাকে আমরা সুতাবুড়ি বলা হয় । কিছুটা বাস্তববাদী লোকসমাজ    এটাকে  শিমুল তোলা থেকে উৎপত্তি হয় বলে মনে করে । কিন্তু তখন আমি এই মতের দ্বিমত পোষণ করে এই আইডিয়াটা আমি অনেকের কাছে শেয়ার করেছি কিন্তু কেউ ব্যাপারটি পাত্তা দেয়নি ।  অভিব্যক্তি দেখে অনুমান করা যায়হয়তো অনেকে ভেবেছেন যে আমি নিজের দাম বাড়ানোর এমনটা বলছি  রঙ্গেমঞ্চে চড়ে বক্তৃতা না দিলে কেউ শুনে না 

No comments

Powered by Blogger.